নারায়ণগঞ্জ নগরীর নিউ জিমখানা এলাকার পঞ্চায়েত কমিটি ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও পঞ্চায়েত কমিটির প্রধান উপদেষ্টা আফসানা আফরোজা বিভা (বিভা হাসান)।
রোববার (২৪ মে) বাদ মাগরিব সংগঠনটির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন তিনি।
এসময় প্রধান উপদেষ্টা আফসানা আফরোজা বিভা বলেন, আমাদের এলাকায় এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে, এলাকায় বেশ কয়েকটি মাদকের স্পর্ট ও ছিনতাইয়ের মতো ঘটনা প্রায়ই ঘটে চলেছে। এর কারণে এলাকার বদনাম হচ্ছে।
তিনি বলেন, এখানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে, এ পার্কে ঘুরতে আসে সাধারণ মানুষ বিভিন্ন সময় ছিনতাই ও লাঞ্ছনার শিকার হয়।
বিভা হাসান আরও বলেন, আমি সবধরনের ভালো কাজে আপনাদের পাশে থাকবো। তবে কেউ যদি পঞ্চায়েত কমিটির নাম ব্যাবহার করে অপরাধ কর্মকান্ড পরিচালনা করেন, তাহলে আমি এই উপদেষ্টা পদে থাকবো না। এখানকার সাধারণ মানুষের কাছে আমার স্বামী (হাসান আহমেদ) এতো প্রিয় আমি জানতেই পারতাম না। তবে আমি চাই, আপনারা এলাকার পরিবেশ ও সমাজের ভালো কাজে আপনারা আমাকে কাছে পাবেন, খারাপ কাজে আমাকে আপনারা আমাকে পাবেন না। আপনার সমাজকে সুন্দর রাখার জন্য আমাকে যা যা করার প্রয়োজন, করবো।
মোহাম্মদ ফারুক আহমেদ ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ১৬নং- ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আনোয়ার হোসেন, মোঃ মুরাদ হোসেন, মোঃ খোরশেদ আলম, আল আমিন, মোঃ শাকিল হোসেন, মোঃ ইয়ানুছ মিয়া, মোঃ মিজান, মোঃ জুয়েল হোসেন, মোঃ সায়েম, নবগঠিত পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ সহ প্রমূখ। আলচোনা শেষে পঞ্চায়েত কমিটির শপথ বাক্য পাঠ করেন সংগঠন এর উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন। এরপর আগত অতিথিবৃন্দ ও সংগঠনর নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচছা জানান এলাকাবাসী।