বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

না.গঞ্জে অবহেলিত যুবদলকে একমাত্র জোসেফই মাথা উঁচু করে দাঁড় করাতে পারবে: বাপ্পী

সিটি নিউজ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে অবহেলিত যুবদলকে একমাত্র মাজহারুল ইসলাম জোসেফই মাথা উঁচু করে দাঁড় করাতে পারবে বলে মন্তব্য করেছেন সদর থানা যুবদল নেতা ও সাবেক ছাত্রনেতা শিকদার বাপ্পী চিশতী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে নগরীর মন্ডলপাড়া এলাকায় মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের উদ্যোগে যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।এর আগে বিশাল এক মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের এ নেতা।

সমাবেশে শিকদার বাপ্পী বলেন, দেশনায়ক তারেক রহমান পূর্বের সভাপতি-সেক্রেটারীকে বহাল রেখে কেন্দ্রীয় যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছেন। পূর্বে যারা সভাপতি-সেক্রেটারী ছিলেন, তারা কিন্তু ফ্যাসিবাদের আমল থেকেই এ যুবদলকে নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রামে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের নেতৃত্বে সারা বাংলাদেশে যুবদলের নেতাকর্মীরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলো। তাদের সঠিক সম্মান যুবদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান দিয়েছেন।

 

নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের এ নেতা আরও বলেন, আমরা আশা রাখবো, তাদেরকে যেমন দেশনায়ক তারেক রহমান সম্মান দিয়েছেন তেমনি নারায়ণগঞ্জ মহানগর যুবদল যে অবহেলিত অবস্থায় পড়ে আছে, সেই অবহেলিত যুবদলকে একমাত্র মাজহারুল ইসলাম জোসেফ ভাই-ই মাথা উঁচু করে দাঁড় করাতে পারবে। তাই আমরা আশা রাখছি, মাজহারুল ইসলাম জোসেফ ভাইকে যুবদলের আব্দুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন সাহেব অবশ্যই মূল্যায়ন করবে। এই মহানগর অচল যুবদলকে সবল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই