রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক

সিটি নিউজ / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের নবনির্বাচিত ত্রি-বার্ষিক কার্যকরী কমিটির জাকজমকপূর্ণ অভিষেক ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) নগরীর নিতাইগঞ্জস্থ পায়রা কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি নিতাইগঞ্জের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, তাদের নতুন কমিটি অত্যন্ত গতিশীল এবং জনগণের আটা-ময়দার চাহিদা মেটাতে নিরলসভাবে উৎপাদন অব্যাহত রাখাই তাদের প্রধান লক্ষ্য। তবে নিতাইগঞ্জ একটি ঐতিহ্যবাহী নদী বৃষ্ঠিত এলাকা হলেও এটি অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় এখানকার সরু রাস্তার কারণে পণ্যবাহী ট্রাক চলাচলে চরম বিঘ্ন ঘটছে বলে তিনি জানান। এই সমস্যা নিরসনে তিনি বিসিকের মতো কোনো খাস জমি বা নদীর তীরবর্তী এলাকায় মিলগুলো স্থানান্তরের জন্য সরকারের কাছে লিজ প্রদানের দাবি জানান।

তিনি আশা প্রকাশ করেন, পরিকল্পিত শিল্পনগরী তৈরি হলে কর্পোরেট কালচারের সাথে তাল মিলিয়ে তারা দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবেন এবং এ বিষয়ে সিটি কর্পোরেশন ও প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করা হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আলী তার বক্তব্যে উল্লেখ করেন, সারা বাংলাদেশের সিংহভাগ আটা ও ময়দা নারায়ণগঞ্জ থেকে সরবরাহ করা হয়, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে বিশাল অবদান রাখছে। তবে বিভিন্ন প্রতিকূলতার কারণে বর্তমানে এই খাতটি অনেকটা রুগ্ন শিল্পের পর্যায়ে চলে গেছে। সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে যোগাযোগের মাধ্যমে মিল মালিকদের সুযোগ-সুবিধা আদায় করে এই শিল্পকে পুনরায় চাঙ্গা করাই নতুন কমিটির মূল লক্ষ্য হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে ২০২৬-২০২৯ মেয়াদের জন্য ২৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কমিটির অন্য শীর্ষ নেতৃবৃন্দরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মতিন (মন্টু), সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জালাল মিয়া ও আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ খান ও আলহাজ্ব মোঃ হোসাইন বোখারী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুর রব সিকদার, সহ-কোষাধ্যক্ষ হাজী মোঃ আসাদুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রহমান পাঠান, দপ্তর সম্পাদক আলহাজ্ব মোঃ জামান মিয়া এবং প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ কামরুজ্জামান। এছাড়া আলহাজ্ব মোঃ জসিমউদ্দিন মৃধা, মোঃ মোক্তার হোসেন, আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহীমসহ অন্যান্য নেতৃবৃন্দ কার্যকরী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই