শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রায় জেলা ও মহানগর ঐক্যপরিষদ

সিটি নিউজ / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা মহোৎসব উদযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরের পর থেকেই নারায়ণগঞ্জের রাজপথে নেমে আসে ধর্মপ্রাণ মানুষের ঢল। বর্ণিল সাজে সজ্জিত রথ টেনে নেওয়ার জন্য হাজারো ভক্তের উপস্থিতিতে রাজপথ পরিণত হয় এক মহোৎসবে।

দেওভোগের ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ বিগ্রহ মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত এই রথযাত্রায় জগন্নাথপ্রেমী ও সর্বস্তরের ভক্তদের সাথে সংহতি জানিয়ে অংশগ্রহণ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

দুপুরের দিকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের পর শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি যখন শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করছিল, তখন চারদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ঢাক-ঢোলের আওয়াজে এক স্বর্গীয় আবহের সৃষ্টি হয়। এই আনন্দ শোভাযাত্রার সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেন জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস এবং নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি লিটন চন্দ্র পাল, মহানগরের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, জেলার সহ-সভাপতি ও বন্দর উপজেলা সভাপতি হরি সাহা, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, অর্থ সম্পাদক পিন্টু রায়, মহানগর সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা ও অবিনাশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রি সাহা হিমু, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা ও অজয় সূত্রধর, অজয় বিশ্বাস রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার সাহা পিংকু, জীবন সাহা, গৌতম দত্ত, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, বন্দরের সাধারণ সম্পাদক সুজন দাস, তুলশী ঘোষ, জেলার নেতা গোবিন্দ চন্দ্র দাস, ভবন বর্মন, লিটন ভৌমিক, মানিক বিশ্বাস, ফনি বর্মন, সত্যরঞ্জন দেবনাথ ও অ্যাডভোকেট রাজীব মন্ডলসহ আরও অনেক নেতৃবৃন্দ।

এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। রথযাত্রা উৎসবের মূল দর্শনই হলো পরমেশ্বরের সাথে সাধারণ মানুষের একাত্মতা এবং সমাজে সাম্য প্রতিষ্ঠা করা।

এছাড়া সব ধরনের অন্যায়, অবিচার ও অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে একটি সুখী, শান্তিময় ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বাংলাদেশে আবহমান কাল ধরে চলে আসা ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই