রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

সিটি নিউজ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ঝালমুড়ি বিক্রেতা সেন্টু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনে থামার আগেই ওই নারী হন্তদন্ত হয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান।

তবে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী অন্যদের কাছ থেকে কিছু ভিন্ন তথ্যও পাওয়া গেছে। জেলা স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জানান, “কারো কারো মতে, ওই নারী মূলত রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। আবার অনেকে বলছেন ট্রেনে উঠতে গিয়েই তিনি নিচে পড়ে যান।”

তিনি আরও নিশ্চিত করেন, ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারী মৃত্যুবরণ করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই