শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ডেঙ্গু প্রতিরোধে দেওভোগে ‘মানবিক সমাজ কল্যাণ পরিষদ’-এর শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

সিটি নিউজ / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে এক পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন “মানবিক সমাজ কল্যাণ পরিষদ”-এর আয়োজনে সকাল ৯টায় পশ্চিম দেওভোগ মাদ্রাসা জামে মসজিদের সামনে থেকে এই সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের আলমাছ পয়েন্টের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিজুড়ে সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করেন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেন।

উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ জাবের হোসেন জাবেদ। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জাফর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিশু, দাপ্তরিক সম্পাদক মোঃ রিদওয়ান রাসেল, কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন, সহ-কোষাধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আকরাম হোসেন এবং প্রচার সম্পাদক মোঃ আনিসুল ইসলাম হৃদয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অংশগ্রহণ ছিল বিশিষ্ট সমাজসেবক মোঃ ছানাউল্লাহ ও মোঃ শাহ জাহানের। এছাড়াও কর্মসূচিতে আরও সংহতি জানিয়ে অংশ নেন মোঃ মাসুদ, মোঃ সাজু দেওয়ান, মোঃ গিয়াস উদ্দীন, মোঃ মামুন (ভেন্ডার), রায়হান উদ্দীন সুমন, মোহাম্মদ ইয়াহিন বাবুল, রেজাউল করিম সম্রাট, মোঃ ওমর ফারুক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রিপন, মোঃ শাহিনুর রহমান, মোঃ শাহিন হোসেন, মোঃ শাওকত হোসেন শান্ত, সাইদুর রহমান জনি, মোঃ আব্দুল হাফেজ, মোঃ মোক্তার হোসেন, হাজী মোঃ ছানাউল্লাহ, মোঃ মনির, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইমাম হোসাইন, আজিজ মোল্লা, মাহফুজুর রহমান নিশাত, মেহেদী হাসান, মোঃ আজমীর হোসেন সজল, মোঃ লিটন, নুরে আলম, মোঃ ফেরদৌসসহ সংগঠনের অন্যান্য বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই