সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

“টর্চার সেলের অভিযোগ ভিত্তিহীন, তদন্তের দাবি জানালেন শিকদার বাপ্পী”

সিটি নিউজ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

‘টর্চার সেলের অভিযোগ ভিত্তিহীন’ এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতী। তিনি বলেছেন, একটি পত্রিকার ভিতরে আজকে দেখলাম আমাদের নাকি নিতাইগঞ্জের টর্চার সেল আছে। টর্চার সেলটা কি? সেটা আমরা জানতে চাই। এই টর্চার সেলটা কোথায় আছে? সেটা আমরা জানতে চাই। আমরা নারায়ণগঞ্জ থানার ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো টর্চার সেল থেকে থাকে, তা আপনারা তদন্ত করে উদ্ধার করুন, আমাদের সহযোগিতা করুন। কারা টর্চার সেল বানিয়ে আমাদের বিপক্ষে অপপ্রচার করছে। নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ইউনিয়ন কখনোই কোনো অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত ছিল না, থাকবে না, ইনশাআল্লাহ।

রোববার (২১ জুন) বিকালে মাদক ও অপপ্রচারের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ইউনিয়নের উদ্যোগে নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিতাইগঞ্জ নগরভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

সমাবেশে শিকদার বাপ্পী আরও বলেন, এই সংগঠনটা অনেক বড় একটা সংগঠন। এখানে ব্যক্তির মতপার্থক্য থাকতে পারে। কারোর সাথে কারোর মতের অমিল থাকতে পারে। সেজন্য যদি কারোর সাথে গতকালকে যে ঘটনা ঘটেছে, ভবিষ্যতেও কারোর সাথে মতের অমিল বিনিময়ের কারণে ঘটতে পারে, তার দায়ভার এই সংগঠন নিবে না। এবং যদি আমাদের সংগঠনের কেউ কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, তার প্রমাণ যদি আমরা পাই, অবশ্যই আমাদের সাংগঠনিক ব্যবস্থা আমরা নিব।

এর আগে তিনি বলেন, সমগ্র বাংলাদেশ জুড়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তথা নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ইউনিয়নের উদ্যোগে এই নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ডে কাজ করে যাচ্ছি। আমরা কিছুদিন ধরে শুনতে পাচ্ছি যে, এখানে কে বা কারা মাদকের আস্তানা বানিয়ে ফেলেছে, মাদকের ব্যবসা করছে, মাদক সেবন করছে।

নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের এ নেতা বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে অবগত করতে চাই, আপনারা আমাদের সাহায্য করুন, এই ট্রাক স্ট্যান্ডকে মাদক মুক্ত করুন। এই ট্রাক স্ট্যান্ডে যদি আমাদের প্রিয় ভাজনও হয়ে থাকে, আমাদের সঙ্গেও কেউ যদি হয়ে থাকে, তার বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা নেন। আমাদের জানান, আমরা আপনাদের সহযোগিতা করব।

তিনি আরও বলেন, আপনারা জানেন গতকালকে এই ট্রাক স্ট্যান্ডে দুটি গ্রুপ তাদের নিজেদের বিভাজনের কারণে তারা একটা সংঘর্ষে জড়িত হয়েছে। সেই সংঘর্ষকে এই ট্রাক স্ট্যান্ডের সভাপতি, সেক্রেটারির নাম ব্যবহার করে কলঙ্কিত করার চেষ্টা করছে এই সংগঠনকে একটি মহল। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, হাসান পরিষদের মাধ্যমে এই ট্রাক স্ট্যান্ডে দীর্ঘ ৯ মাস যাবত নেতৃত্ব দিচ্ছে এবং আমরা পূর্বেও আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমরা ক্লিয়ার করেছি, আজকেও ক্লিয়ার করতে চাই, আমরা শহীদের নেতৃত্বে, হাসান আহমেদের নেতৃত্বে এমন কোনো কর্মকাণ্ড এই স্ট্যান্ডে করা হয় না যা ইউনিয়নের পরিপন্থী। আমরা যে সব কর্মকাণ্ড করি তা শ্রমিকদের কল্যাণে কর্মকাণ্ড করি। যদি আমাদের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করে, তার দায়ভার এই সংগঠন নিবে না। এই দায়ভার সাব্বির আহমেদ শহীদ নিবে না, আমি শিকদার বাপ্পী নিব না, হাসান আহমেদ নিবে না। যাদের ব্যক্তিগত অপকর্মের দায় তারাই নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই