শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জোসেফের নেতৃত্বে আনন্দ মিছিল: আমরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো

সিটি নিউজ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে শুরু হয়ে ডিআইটি মোড় পর্যন্ত এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নিয়ে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং দলের বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন শহরের প্রধান সড়ক।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন। পাশাপাশি যুবদলের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ। তিনি বলেন, “রাজনীতি একটি চলমান বিষয়। এখানে হতাশ হওয়ার কিছু নেই। দলের সকল কর্মসূচিতে আমরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। দলের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল আরও সুসংগঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও গতিশীল হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে যুবদলের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

এ সময় মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড, থানা ও ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় এবং তারা কেন্দ্রীয় যুবদলের নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই