বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জিয়া হলের আধুনিকায়নে জাইকা টিম লিডারের পরিদর্শন ও মতবিনিময়

সিটি নিউজ / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর টিম লিডার রেইমন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন শহীদ জিয়া হল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) তিনি হলটির বিভিন্ন অবকাঠামো, পরিবেশ এবং বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

এসময় হলটির সার্বিক অবস্থা, সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এছাড়াও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, এই প্রকল্পে কাজ করার পরিবেশ কিরকম তা সরজমিনে দেখতে জাইকা’র প্রতিনিধি দল এখানে এসেছে। আমরা তাদেরকে পুরো প্রকল্প বুঝিয়ে বলেছি এবং প্রকল্পের স্থান ঘুরিয়ে দেখিয়েছি। তারা আমাদের উপস্থাপনে সন্তুষ্ট হয়েছেন এবং কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু করতে পারবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই