বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জাকির খানের পক্ষে জুলাইযোদ্ধাদের পাশে থাকার ঘোষণা দিলেন সেলিম

সিটি নিউজ / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রজন্মদলের আহ্বায়ক ও সাবেক জাকির খান মুক্তিপরিষদের মুখপাত্র সলিমুল্লাহ্ করিম সেলিম বলেছেন, আপনাদের মধ্যে যদি এমন কোন লোক থাকে জুলাই যোদ্ধা, অসুবিধার মধ্যে আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যতটুকু পারবো খান সাহেবের পক্ষ থেকে তাদের সাহায্য সহযোগীতা করবো, ইনশাআল্লাহ্।

বুধবার (১৫ এপ্রিল) রাতে ফতুল্লা থানাধীন কাশীপুর শান্তিনগর এলাকায় এক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের প্রথম কারামুক্তি দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদের সভাপতিত্বে ও কাশীপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সুমন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা মনিরুজ্জামান খোকন, মো: মেহেদী হাসান লিটন, মো: আলী আজগর লাভলু, মো: এমএ ওয়াহাব, মো: টিটু চৌধুরী ও মো: নূর হানিফ।

প্রধান অতিথির বক্তব্যে সলিমুল্লাহ্ করিম সেলিম আরও বলেন, আমরা গণমানুষের নেতা জাকির খানের কর্মী। আমরা যদি তাকে ফলো করতে পারি, আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফলো করতে পারি তাহলে আমরা একে-অপরকে ভালোবাসতে পারবো।

তিনি দলীয় নেতাকর্মী প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এমন কোন কাজ করবেন না যাতে খান সাহেবের ভাবমুর্তি নষ্ট হয়। আমরা যদি খান সাহেবের ভাবমুর্তি উজ্জ্বল রাখতে পারে তাহলে আগামীতে তিনি ভালো একটা পজিশনে আসবেন ইনশাআল্লাহ্।

বিশেষ অতিথির বক্তব্য নূর হানিফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে বারংবার আমাদের অহংকার সময়ের সাহসী সন্তান জাকির খান দীর্ঘদিন কারানির্যাতিত ছিলেন, দেশান্তর ছিলেন। তিনি দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। গতবছর এ সময়ে তিনি কারামুক্তি হন। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ্ যেন তাকে দীর্ঘায়ূ দান করে এবং সর্বদা সুস্থ রাখে।

সভাপতির বক্তব্যে কাঞ্চন আহমেদ বলেন, জাকির খানকে আমরা বলি সকলের নেতা। না, তিনি সকলের নেতা নন। যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী তাদের নেতা জাকির খান না। কোন ভূমিদস্যুদের নেতা জাকির খান না। তিনি সাধারণ মানুষের নেতা, তিনি জনতার নেতা, তিনি জননন্দিত নেতা। তিনি অন্যায় পছন্দ করেন না এবং কোন অন্যায়কে প্রশ্রয়ও দেন না। এমন নেতার সাথে থাকতে পেরে আমরা গর্ববোধ করি। আমরা তার সাথে ছিলাম আছি এবং থাকবো।

বক্তব্য শেষে জাকির খানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন, শুক্কুর আলী, জামান, মো: হোসেন মনা, দেলোয়ার হোসেন দিলু, মো: সালেহ্ আহমেদ, মো: মোহন, মো: শহিদুল ইসলাম বেপারী, মো: দেলোয়ার, মো: ইউসুফ, মো: বিপ্লব আহমেদ, মো: কাউসার, মো: জুয়েল, মো: রাজ্জাক, মো: মনির, মাহবুব প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই