বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে মহানগরবাসীকে নয়ন সাহার শুভেচ্ছা ও অভিনন্দন

সিটি নিউজ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ দেশ-বিদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক **নয়ন সাহা**।

এক শুভেচ্ছা বার্তায় নয়ন সাহা বলেন, “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র ও আনন্দঘন একটি উৎসব। এই উৎসবের মূল বাণী হলো পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার কল্যাণ। বর্ণ, গোত্র ও জাতি নির্বিশেষে সমাজে শান্তি ও ঐক্য বজায় রাখাই রথযাত্রার মূল তাৎপর্য।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে প্রতিটি ধর্মের মানুষ পরম সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। শ্রীশ্রী জগন্নাথদেবের কৃপায় সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক—এই প্রার্থনা করি।”

রথযাত্রা উৎসব যাতে উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সেজন্য তিনি মহানগরীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন এবং উৎসবের সার্বিক সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই