সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

‘আমরা চোর-ডাকাত নই, পেটের তাগিদে ফুটপাতে বসি’

সিটি নিউজ / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

পুর্নবাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে ও বিকাল ৫টার পর দোকান বসানোর দাবিতে মিছিল ও সমাবেশ করেছে নগরীর হকাররা। রোববার (০৫ জুলাই) বিকেল ৩ টার দিকে শহরে এ মিছিল ও সমাবেশ করেন তারা।

মিছিলটি শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর হর্কাস ইউনিয়নের সভাপতি কেএম মিজানুর রহমান রনি বলেন, “আজকে যে পুনর্বাসনের দাবিতে এবং হকারদেরকে উচ্ছেদের নামে সিটি কর্পোরেশনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীরা যে লুটপাট চালায়, তার বিরুদ্ধে আজকে হকারদের এই বিক্ষোভ মিছিল। আজকে আমরা বলতে চাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়, আমরা আপনার কাছে আকুল আবেদন জানাই, আমরা পেটের তাগিদে, আমাদের জীবিকার তাগিদে এই ফুটপাতে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ব্যবসা করি। আমরা চোর নই, আমরা ডাকাত নই। আমরা সাধারণ গরীব মানুষ, হকারি করে আমাদের সংসার চালাই।

তিনি বলেন, “আজ পুনর্বাসন ছাড়া আমাদেরকে যেভাবে রাস্তা থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং আমাদের মালামাল লুটপাট করা হচ্ছে, তা অত্যন্ত অনভিপ্রেত এবং নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে এবং মাননীয় মেয়রের কাছে অনুরোধ করছি, আমাদের জন্য একটি নির্দিষ্ট পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। যতক্ষণ পর্যন্ত আমাদের স্থায়ী বা কোনো সঠিক পুনর্বাসন না হবে, ততক্ষণ পর্যন্ত হকারদের এই উচ্ছেদ বন্ধ করতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মো. সুমন, মো. সাইফুল ইসলাম পাটোয়ারী, মো. মনিরুজ্জামান, মাসুদ পাটোয়ারী শুক্কুর, মো. আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন হিরা, মো. রুবেল, মো. আনোয়ার হোসেন, মো. নজরুল ইসলাম, কোষাধক্ষ্য শ্রী হৃদয় চন্দ্র সাহা, মো. সুমন-২, রনি আহম্মেদ অপু, মো. সামিউল মিয়া, ইসমাইল হোসেন কাউসার, মো. হাকিম, মো. মনির হোসেন, মো. ওমর ফারুক, মো. জাকির, নাছির খলিফা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই