ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে শ্রী শ্রী দক্ষিণা কালী মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের দেওভোগের দীঘিরপাড় এলাকায় অবস্থিত শ্রী শ্রী শনি মন্দিরের সামনে এই প্রসাদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও স্থানীয়দের হাতে প্রসাদ তুলে দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মনির হোসেন খান।
প্রসাদ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মনির হোসেন খান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আবহমান কাল ধরে নারায়ণগঞ্জে সকল ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করে আসছেন। আমাদের এই ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি ভবিষ্যতেও অটুট রাখতে হবে।” তিনি আরও বলেন, “আমি সবসময় ১৪নং ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আগামীতেও এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ে তুলব।”
এসময় মন্দির কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভজন মন্ডল, নির্মল দে, শংকর দে, যাদব সাহা, উত্তম সাহা এবং ইব্রাহিম হোসেন পিলুসহ স্থানীয় বহু ভক্ত ও এলাকাবাসী।