মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ফতুল্লা বিসিকে ‘ঝুট রাসেল’ ও তার বাহিনীর মহড়ার অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ীরা

সিটি নিউজ / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ ও তার বাহিনীর মহড়া এবং আধিপত্য বিস্তার অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ‘ঝুট রাসেল’ হিসেবে পরিচিত এই নেতা ও তার অনুসারীদের কর্মকাণ্ডে এলাকার কারখানা মালিক, শ্রমিক ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে রাসেল মাহমুদ দলবল নিয়ে বিসিক এলাকায় নিয়মিত মহড়া দিচ্ছেন। এর ফলে শিল্পাঞ্চলটির স্বাভাবিক কার্যক্রমে অস্থিরতা তৈরি হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্যমতে, রাসেল মাহমুদ এবং তার অনুসারীদের বিরুদ্ধে মূলত গার্মেন্টসের ঝুট ব্যবসা দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রাসেল মাহমুদ পর্দার আড়ালে থেকে এই পুরো বাহিনী পরিচালনা করছেন। তার নির্দেশে ও নেতৃত্বে ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি সিরাজ, চাঁদনী হাউজিং এলাকার ঝুট নিয়ে মারামারির ঘটনায় আলোচিত খোকা, রাসেলের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত হযরত, জুমন মোল্লা এবং বরিশাইল্লা আমানসহ একদল লোক ফকির গার্মেন্টসের কর্মকর্তাদের কাছে গিয়ে হুমকি-ধমকি দিয়ে এসেছে। তাদের দাবি অনুযায়ী ঝুট না দিলে বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
​এদিকে গার্মেন্টস মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মহড়ার কারণে বিসিক শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শিল্প এলাকার সুষ্ঠু পরিবেশ রক্ষায় তারা অবিলম্বে দলীয়ভাবে রাসেল মাহমুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই