বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ দুর্গা মন্দিরের জায়গা কেউ দখল করতে পারবে না: রমেশ দত্ত

সিটি নিউজ / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ সার্বজনীন দুর্গা মন্দিরের বেদখল হওয়া জমি উদ্ধার এবং মন্দিরের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি ও হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ পরিদর্শনকালে নেতৃবৃন্দ এই আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের বিশেষ দূত হিসেবে মন্দির পরিদর্শনে আসেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতা রমেশ দত্ত। পরিদর্শনকালে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পাশে রয়েছেন, মনে কোনো ভয় বা শঙ্কা রাখবেন না। আইনগত ও ন্যায়সঙ্গতভাবে মন্দিরের ন্যায্য জায়গা কেউ দখল করতে পারবে না। এখানে একটি আন্তর্জাতিক মানের মন্দির নির্মিত হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই মন্দির উদ্বোধন করবেন।”

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আরও বলেন, “বাংলাদেশের শতভাগ হিন্দু সম্প্রদায় আমাদের ভোট দিয়েছে। আপনারা পলাতক শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিয়ে কোনো ‘ট্যাগ’ খাবেন না। এতে আমাদের সাথে আপনাদের দূরত্ব তৈরি হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) সাধারণ সম্পাদক সুমন কুমার রায় জানান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার আশ্বাস দিয়েছেন যে যেকোনো মূল্যে এই মন্দিরের জমি উদ্ধার করা হবে এবং পূজা-অর্চনায় কেউ কোনো বাধা দিতে পারবে না। তিনি বলেন, “কে আমাদের জায়গা বুঝিয়ে দেবে তার অপেক্ষা করার দরকার নেই, আমাদের জায়গা আমরাই বুঝে নেব। ভয় পাওয়ার কিছু নেই, অধিকার আদায় করে নিতে হয়। আজকের এই পরিদর্শনের মধ্য দিয়ে এখানে একটি উন্নত মন্দির নির্মাণের যাত্রা শুরু হলো।”

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিপন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিগত প্রায় দেড় যুগের বিভিন্ন নির্যাতন ও বঞ্চনার চিত্র তুলে ধরেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু ফেডারেশনের নেতা সন্তোষ চন্দ্র দাস, বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) কেন্দ্রীয় নেতা কানুলাল কর, প্রানতোষ তালুকদার, প্রসেনজিৎ বকশী, মানিক সাহা, প্রণবানন্দ মহারাজ, চৈতন্য রামানন্দ পুরী, টনি মল্লিক ও রূপম সরকার। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও থানা পর্যায়ের পূজা উদযাপন ফ্রন্ট এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই