শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জে একদিনে পুলিশের জালে ১৪০ অপরাধী

সিটি নিউজ / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)-র যৌথ বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, বিয়ার, স্কাফ, ফায়ারডিল ও গাঁজাসহ নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ বিশেষ অভিযানের সার্বিক তথ্য নিশ্চিত করেন।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক কারবারি, ৮৮ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার ১৪ জন আসামি, কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠনের একজন সদস্য, একজন চোর এবং অন্যান্য মামলায় চারজন আসামি রয়েছেন। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ৬৩ ক্যান বিয়ার, ২৯৫টি ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযানে থানাভিত্তিক ফলাফলে দেখা যায়, সবচেয়ে বেশি ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুই মাদক কারবারি, ৫২ মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ জন, অন্যান্য ধারার একজন এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য রয়েছেন। এই থানা এলাকা থেকেই ৬৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে সাতজন মাদক কারবারি, আটজন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং নিয়মিত মামলার আটজন আসামি রয়েছে। সিদ্ধিরগঞ্জ থেকে ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০টি ইয়াবা জব্দ করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ ১১ জন মাদকসেবী, একজন চোর ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানা পুলিশ ২৫টি ইয়াবাসহ তিন মাদক কারবারি, সাত মাদকসেবী ও নিয়মিত মামলার তিন আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

এছাড়া নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ছয়জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন ও নিয়মিত মামলার দুজনসহ নয়জনকে গ্রেপ্তার করে। বন্দর থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি, একজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুজন ও অন্যান্য ধারায় তিনজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। আর আড়াইহাজার থানা পুলিশ তিন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন ও নিয়মিত মামলার একজন আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও মাদক নির্মূলে জেলা পুলিশ এবং ডিবির সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত সব আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই