শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিভা হাসানের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

না.গঞ্জকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন সাখাওয়াত

সিটি নিউজ / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি সুস্থ, সুন্দর, ‘গ্রিন ক্লিন সিটি’ এবং পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার মিলনায়তনে আয়োজিত এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন নাসিকের সাবেক প্যানেল মেয়র, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সহসভাপতি ও মহানগর মহিলা দলের সদস্য বিভা হাসান।

 

অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জের ধর্মীয় সম্প্রীতি ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সবার জন্য। সিটি করপোরেশনের পক্ষ থেকে পুরাতন কোর্টে মসজিদ, জিউস পুকুরপাড়ে মন্দির, কালীরবাজারে একটি গির্জা এবং মাসদাইরে বৌদ্ধদের জন্য একটি ধর্মশালা নির্মাণ করা হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের মেধা তালিকার শিক্ষার্থীরাই আগামী দিনে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তবে কেবল ভালো ফলাফলই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান প্রজন্মে জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাবোধের সংস্কৃতির ঘাটতির কথা উল্লেখ করে তিনি পরিবারগুলোকে সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার দিকে নজর দেওয়ার আহ্বান জানান। তিনি যোগ করেন, “ধর্মকে বিভক্তির হাতিয়ার না বানিয়ে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক বিভা হাসান। সভাপতির বক্তব্যে তিনি মেধাবীদের সঠিক মূল্যায়নের দাবি জানিয়ে বলেন, “আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে মন্ত্রী, মেয়র, আমলা ও প্রশাসক তৈরি হবে। যথাযথ মূল্যায়নের অভাবে দেশ যেন তার মেধাবীদের না হারায়, সেদিকে নজর দিতে হবে।”

১৬ নম্বর ওয়ার্ডের সচিব কবি মাসুদ রানা লালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দীপু, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা নূসরত রেবেকা এবং আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই