৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্ণাঢ্য র্যালিতে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে ১৪নং ওয়ার্ড বিএনপি।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে নগরীর মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে র্যালিটি বের করা হয়।
এদিকে এ র্যালিকে সফল করার লক্ষ্যে নগরীর নন্দিপাড়া এলাকা থেকে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেন ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ রানার নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। এসময় মিছিলে থাকা নেতাকর্মীরা ‘আজকের এ দিনে জিয়া তোমায় মনে পরে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দিয়ে গোটা নগরী মুখরিত করে তুলেন। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহানগর বিএনপির মূল র্যালিতে অংশগ্রহণ করে।
মিছিলে ১৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।