বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খানের নেতৃত্বে এই আনন্দ র্যালিটি বের করা হয়।
র্যালিটি দেওভোগ আখড়ার মোড় এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র্যালিতে থাকা নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা নগরী। পরবর্তীতে র্যালিটি নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূল কর্মসূচিতে গিয়ে যোগদান করেন নেতৃবৃন্দ।
উক্ত র্যালিতে মহানগর ও স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে মহানগর যুবদলের সাবেক নেতা ও মহানগর বিএনপি নেতা সরকার আলম, মহানগর তাঁতীদলের সভাপতি এস এম মকবুল হোসেনসহ আরও অনেক নেতাকর্মী।