বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মনির হোসেন খানের শুভেচ্ছা

সিটি নিউজ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান।

সোমবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে মনির হোসেন খান বলেন, “১৯৭৮ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি এ দেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে ঐতিহাসিক দায়িত্ব পালন করে আসছে।”

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি পরিবার চিরকাল রাজপথে আত্মত্যাগ করে এসেছে। দেশ ও জনগণের অধিকার রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এ দেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের পতাকাকে সমুন্নত রেখেছেন।”

তিনি আরও যুক্ত করেন, “বর্তমানে দলটির যোগ্য কাণ্ডারি এবং দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূরপ্রসারী ও দৃঢ় নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনায় নতুন আশার আলো দেখাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অসামান্য ত্যাগ এবং লক্ষ লক্ষ নেতা-কর্মীর আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ পুনর্গঠন ও গণতন্ত্র চর্চার নতুন পথে যাত্রা শুরু করেছে।”

বিবৃতিতে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতি ও কর্মসংস্থানে বিপ্লব ঘটেছে। শহীদ জিয়ার ঘোষিত ‘১৯ দফা’ এবং তারেক রহমানের ‘৩১ দফা’ রূপরেখাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আসল হাতিয়ার। নারায়ণগঞ্জের মাটিতে বিএনপি সর্বদা জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

পরিশেষে, মনির হোসেন খান দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে বিএনপির মূলনীতি—‘উৎপাদনমুখী রাজনীতি ও জাতীয় ঐক্য’ সুদৃঢ় করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই