মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

অফিসে না এসেই হাজিরা খাতায় অগ্রিম সই!

না.গঞ্জে ঝটিকা সফরে এসে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী

সিটি নিউজ / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই অনুপস্থিত, অথচ হাজিরা খাতায় তাদের অনেকেরই আগে থেকেই দেওয়া রয়েছে সই! নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন গিয়ে এই চরম অনিয়মের চিত্র দেখতে পেয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সোমবার (৩১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় অবস্থিত এ দুটি কার্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ, দাপ্তরিক কাজ এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তির সার্বিক মান পর্যবেক্ষণ করেন।

উপস্থিতি খাতায় অনিয়ম দেখে চরম ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত নেই, অথচ আগেই অনেকের হাজিরা সই দেওয়া হয়ে গেছে! এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, “জনগণই দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মীদের দায়িত্ব, কোনো দয়া নয়। সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দেওয়া নিশ্চিত করতে হবে।”

প্রধানমন্ত্রীর সময়ানুবর্তিতার উদাহরণ টেনে কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পৌনে ৯টায় অফিসে চলে যান। আপনারা যদি এমন করেন, তাহলে আমরা কীভাবে কাঙ্ক্ষিত সেবা দেব? সরকারি দপ্তরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।”

পরিদর্শনকালে মহিলা কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি জানান, এখানে কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন, তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অফিসের সার্বিক তথ্য ও অনিয়মের প্রমাণ নেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে কেবল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণই যথেষ্ট নয়, সরকারি সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।” সরকারি দপ্তরে জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে সবাইকে সময়ানুবর্তী হওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই