বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা জিয়ার মায়ের কুলখানি বুধবার

সিটি নিউজ / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়ার মা মরহুমা হামিদা বেগমের কুলখানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আগামীকাল বুধবার (২৬ আগস্ট) দেওভোগ সাকিম আলী জামে মসজিদে বাদ আসর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুমার পরিবারের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর একমাত্র পুত্র জিয়াউর রহমান জিয়া। তিনি জানান, বুধবার তাঁর শ্রদ্ধেয় মায়ের কুলখানি উপলক্ষে দেওভোগ সাকিম আলী জামে মসজিদে বাদ আসর এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে মরহুমা হামিদা বেগমসহ সকল কবরবাসীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।
তিনি মরহুমার সকল আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের এই মাহফিলে উপস্থিত থেকে তাঁর মায়ের রুহের মাগফিরাত এবং পরিবারের জন্য দোয়া করার বিনীত আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হামিদা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চার কন্যা ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই