মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

এমপি আবুল কালামকে সম্মিলিত সনাতন পরিষদের স্মারকলিপি প্রদান

সিটি নিউজ / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদ। সোমবার (২৪ আগস্ট) রাতে শহরের কালীরবাজারস্থ এমপির ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে সংগঠনের নেতৃবৃন্দরা এই স্মারকলিপি তুলে দেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জের সনাতনী জনগোষ্ঠীর সার্বিক চিত্র, বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনার বিষয়গুলো এমপির কাছে উপস্থাপন করেন। পাশাপাশি জেলায় ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় রাখা, মন্দির ও উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, সংখ্যালঘু জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদ’ বর্তমানে ২১টি সংগঠন ও প্রতিষ্ঠানের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ হিন্দু মহাজোট (বিধানবিহারী গোস্বামী), বাংলাদেশ সনাতন পার্টি, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ, লাঙ্গলবন্দ অষ্টমী স্নান জনকল্যাণ সমিতি, হিন্দু যুব ফোরাম (নারায়ণগঞ্জ জেলা), হিন্দু ছাত্র ফোরাম (নারায়ণগঞ্জ জেলা), শ্রী শ্রী পাগলনাথ ও রাম-সীতা মন্দির (পাগলা বাজার), গঙ্গা গীতা যুব সংঘ (বৈদ্যের বাজার, সোনারগাঁ), শ্রী শ্রী রক্ষাকালী মন্দির (শাহী মসজিদ, বন্দর), ব্রাহ্মণ সংসদ (নারায়ণগঞ্জ জেলা), সনাতন সেবা সংঘ (বন্দর), শ্রী শ্রী রাধারানী মন্দির (পাগলা বাজার), প্রশান্তি অনাথালয় (মহাতীর্থ লাঙ্গলবন্দ), শ্রী শ্রী শীতলা মন্দির, সনাতন মহাসংঘ, বন্দর বাজার শ্রী শ্রী দুর্গা মন্দির এবং লক্ষ্মীনারায়ণ কটন মিলস শ্রী শ্রী দুর্গা মন্দির।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক মানিক চন্দ্র সরকারসহ যুগ্ম আহ্বায়ক অভয় রায়, রামচন্দ্র চক্রবর্তী, রাজপ্রসাদ চক্রবর্তী, আশীষ কুমার দাস, অজিত দাস, নয়ন সাহা, শিবু দাস, ঋষিকেশ দাস মিঠু, খোকন সাহা, টনি মল্লিক, অর্জুন চক্রবর্তী, ইঞ্জি. উত্তম কুমার সাহা, বিশ্বজিৎ রায় খোকন, সত্যজিৎ পাল টোটন, ইঞ্জি. স্বপন চক্রবর্তী, দিলীপ দাস, পঙ্কজ চক্রবর্তী, সুশান্ত কুমার দে, রিপন চন্দ্র দাস ও হারাধন দে উপস্থিত ছিলেন।

এছাড়া সদস্য সচিবদের মধ্যে উপস্থিত ছিলেন স্মৃতি পাল, সুজন দাস, রিপন চন্দ্র দাস, গোপাল চন্দ্র মণ্ডল, প্রাণবল্লভ দাস, তন্ময় দাস মহন্ত, উজ্জ্বল ঘোষ, জনি ভৌমিক, অ্যাডভোকেট উত্তম কুমার মোদক, মনোরঞ্জন দাস, বিধান কৃষ্ণ রায় ও সঞ্জয় সাহা।

অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশ ঘোষ, মানিক দাস, সঞ্জীব দাস, রঞ্জিত দাস, রাজিব দাস, মোহন দাস, রবি চন্দ্র দে, নিতিশ জোয়ারদার, প্রদীপ মৈত্র, দেবজিৎ দাস, সহদেব দাস হিরা, সজিব চন্দ্র দাস, সজিব দাস, প্রলয় দেব, সৌরভ দাস, শাওন সূত্রধর, জীবন সাহা, আশুতোষ ঘোষ, শ্রীরূপ সরকার ও স্বপন রায়।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, নারায়ণগঞ্জের সমস্ত সনাতনী সংগঠন, মন্দির কমিটি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে এক সুতোয় গেঁথে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদ কাজ চালিয়ে যাবে। সনাতন সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাই এই পরিষদের মূল লক্ষ্য। এসময় নেতৃবৃন্দরা আরও হুঁশিয়ারি দেন যে, নারায়ণগঞ্জে সনাতন সমাজের ওপর কোনো ধরনের একক নেতৃত্ব মেনে নেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই