শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

কাশীপুরে মাদ্রাসা তহবিলের হিসাব চাওয়াকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ

সিটি নিউজ / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা কাশিপুর হাটখোলা সমাজ উন্নয়ন সংসদের সভা থেকে কাশিপুর মাদ্রাসার শিক্ষক ও মসজিদ কমিটির সদস্যদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) বাদ এশা আয়োজিত এক সভা থেকে স্থানীয় এলাকাবাসী,ও আলেম ও প্রত্যক্ষদর্শী শিক্ষকরা এ অভিযোগ জানান।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, মাদ্রাসার আমানত ও তহবিলের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী শিক্ষক ও স্থানীয়দের ওপর ক্ষুব্ধ ছিল। গত ১৪ আগস্ট (শুক্রবার) স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে মিটিং না করার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অসাধু চক্রটি বহিরাগত ও অপরিচিত লোকজন নিয়ে অন ভাবে মাদ্রাসায় সভা আহ্বান করে। খবর পেয়ে সেখানে বিশৃঙ্খলা এড়াতে এবং পরিস্থিতির খোঁজ নিতে গেলে শিক্ষকদের ওপর হামলা চালানো হয়।

​ভুক্তভোগী শিক্ষক ও আলেম প্রতিনিধি জানান, আমরা মাদ্রাসার শিক্ষক, স্থানীয় প্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষদের নিয়ে বিশৃঙ্খলা ঠেকানোর উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম। কিন্তু কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আমাদের ৩-৪ জন শিক্ষক ও প্রতিনিধি গুরুতর আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, “কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়, কিন্তু তাঁরা বিষয়টি থামানোর কোনো চেষ্টা করেননি; বরং হামলাকারীদের পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। আমজাদ শিকদার, দুলাল, ইলিয়াস কামাল, আলামিন, শাহিন, রতন ও আমানের নেতৃত্বে এ হামলা সংগঠিত হয়।

​এলাকাবাসীর পক্ষে থেকে জানানো হয়, অভিযুক্তদের প্রতি কোনো সহিংস পাল্টা পদক্ষেপে না গিয়ে সামাজিকভাবে ও আইনগতভাবে বিচার দাবি করা হচ্ছে। একইসঙ্গে, মাদ্রাসার ফান্ডের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব নিকাশ প্রকাশ এবং অপেশাদার ও আক্রমণাত্মক মনোভাবাপন্ন ব্যক্তিদের কমিটি থেকে অবিলম্বে অপসারণের জোরালো দাবি তোলা হয়।

​ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন এবং রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই