বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সিদ্ধিরগঞ্জে ১২ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেফতার

সিটি নিউজ / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ (২১) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া এলাকার রিপন মিয়ার বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় তানজিলুল কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসার ১২ বছর বয়সী শিক্ষার্থী।

ঘটনার শিকার ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে গ্রেফতার করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার নেপথ্যে থাকা বিস্তারিত তথ্য ও তদন্তের অগ্রগতি পরবর্তীতে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই