রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

“১৫ আগস্টের নাশকতা রুখতে রাজপথে শহীদ ও বাপ্পীর সতর্ক মহড়া”

সিটি নিউজ / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে নারায়ণগঞ্জে মোটরসাইকেল মহড়া দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের মন্ডলপাড়া এলাকা থেকে তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ শহীদ ও নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতীর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল মহড়া বের করা হয়। মহড়াটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে এটি ফতুল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে পঞ্চবটী মোড়ে গিয়ে শেষ হয়।

মহড়ায় শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা শহরের সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরণের অপতৎপরতা প্রতিহতের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

মহড়া শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ শহীদ বলেন, “১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের দোসররা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে এবং কোনো নাশকতা চালাতে না পারে, সেজন্য আমরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছি। নারায়ণগঞ্জের শান্তিকামী সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আমাদের এই সতর্ক মহড়া। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকতে কোনো অপশক্তিকে শহরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।”

সদর থানা যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতী তার বক্তব্যে বলেন, “শহরের আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে তারেক জিয়া প্রজন্ম দল ও যুবদলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত ও ঐক্যবদ্ধ রয়েছে। আমরা গোটা নারায়ণগঞ্জ শহর ও ফতুল্লার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছি—আমরা রাজপথে আছি এবং যেকোনো অপতৎপরতা দাঁতভাঙা জবাবে প্রতিহত করা হবে।”

মহড়ায় অন্যান্য স্থানীয় নেতাকর্মী ও যুবদলের সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই