রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিভা হাসানের দোয়া মাহফিল

সিটি নিউজ / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহিলা দল নেত্রী আফসানা আফরোজ বিভার (বিভা হাসান) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। পাশাপাশি তার পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাব্বির। মোনাজাত শেষে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেওয়াজ (তাবারক) বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে স্থানীয় মহিলা দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সানজিদা খাতুন মিতা, ১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহামুদা বেগম, সহ-সভাপতি তাছলিমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার সুলতানা, গোগ নগর ইউনিয়ন মহিলা দলের সভাপতি পপি হোসাইন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক পরিবার বিষয়ক সম্পাদক মো: মোশারফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই