রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জন্মদিনের দোয়া মাহফিলে মহানগর বিএনপির নেতারা

“খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করব”

সিটি নিউজ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

শনিবার (১৫ আগস্ট) শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি সমিতি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতান্ত্রিক আন্দোলনের কথা স্মরণ করে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন ও বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ এবং গণতন্ত্রের জন্য নিবেদিত সংগ্রাম দলীয় নেতাকর্মীদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।”

সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে বিএনপি এ দেশের মানুষের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে রাজপথে বাঁচিয়ে রেখেছিল। আমরা তাঁর অসামান্য অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করি। বেগম খালেদা জিয়া যে স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তাঁর সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করব।”

আলোচনা পর্ব শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে একই সাথে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের সকল স্তরের নেতাকর্মী এবং সমগ্র দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই