বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

অযথা বিরোধিতা ছেড়ে দেশ পুনর্গঠনে সহযোগিতা করুন: খোরশেদ

সিটি নিউজ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বর্তমান সরকারের প্রতি ব্যাক্তিগত আক্রমণ, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কটুক্তি ও জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র -জনতার খুনীদের অবিলম্বে বিচারের দাবীতে নারায়ণগঞ্জে পথ সভা ও মশাল মিছিল করেছে নারায়নগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা। মংগলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা শেষে একটি মশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পথ সভায় বক্তব্য কালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মাত্র ৬ মাস আগে দেশের জনগন তাদের স্বাধীন মতামতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। গত ১৭ বছরে ধংস প্রাপ্ত একটি দেশকে পুন:গঠনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা করছেন। এক্ষেত্রে সকল জনগন ও রাজনৈতিক দলের উচিত সরকারের পাশে দাড়ানো।

এ অবস্থায় রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দল সহযোগিতা না করে পাল্টা কুৎসা ও কটুক্তি করে জাতিকে বিভক্ত করছে। এবং ফ্যাসিষ্ট খুনিদের ফিরে আসার পথ সুগম করছে। ফ্যাসিষ্টদের মাথাচাড়া দেওয়া ও ধংসাত্বক কাজের দায়িত্ব বিরোধী দলকেই নিতে হবে।

আমরা কারো বিরুদ্ধে ব্যাক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। আমাদের আহবান থাকবে অযথা বিরোধিতা থেকে বিরত থাকুন, দেশ পুন:গঠনে সহযোগিতা করুণ। বক্তব্যে খোরশেদ অবিলম্বে জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী করেন। তিনি জুলাইয়ের বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ হাজী শাহীন, নুরুল হক চৌধুরী দিপু, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, মনির সর্দার, মমতাজ উদ্দিন মন্তু, নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, আমির হোসেন, এড. শরীফুল ইসলাম শিপলু ইকবাল হোসেন, জুয়েল রানা, তুষার আহমেদ, সুমন ভুইয়া, আক্তার হোসেন, দুলাল মিয়া, নুরুজ্জামান, রানা মুন্সি, মোঃ মুসা, জুলহাস, মোঃ মিঠু, নুরুল্লাহ খন্দকার সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই