বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: জাকির খানের প্রতিবাদ মিছিলে যোগদিল মৎস্যজীবী দলনেতা কাঞ্চন ও সুমন

সিটি নিউজ / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের বরেণ্য রাজনীতিবিদদের নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে শহরের ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে থেকে ‘মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিকে জাকির খানের বিক্ষোভ কর্মসূচিতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো: কাঞ্চন আহমেদ ও কাশীপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো: সুমন মোল্লা। মিছিলটি কাশীপুর শান্তিনগর এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২নং রেলগেটস্থ সমাবেশস্থলে এসে মিলিত হয়।

এর আগে মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কাঞ্চন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের সম্মানিত রাজনীতিবিদদের নিয়ে কোনো ধরনের কটূক্তি ও অশালীন মন্তব্য জনগণ বরদাশত করবে না। যারা জননেতাদের অবমূল্যায়ন করার অপচেষ্টা চালাবে, রাজপথেই তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।”

উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুক্কুর আলী, জামান, মো: হোসেন মনা, দেলোয়ার হোসেন দিলু, মো: সালেহ্ আহমেদ, মো: মোহন, মো: শহিদুল ইসলাম বেপারী, মো: দেলোয়ার, মো: ইউসুফ, মো: বিপ্লব আহমেদ, মো: কাউসার, মো: জুয়েল, মো: রাজ্জাক, মো: মনির, মাহবুব প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই