বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে গর্জে উঠল জাকির খান, অনুসারীদের মিছিলে প্রকম্পিত নগরী

সিটি নিউজ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ বরেণ্য রাজনীতিবিদদের নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে এক উত্তাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের ২ নম্বর রেলগেটস্থ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভ হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে ক্ষুব্ধ নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারী ও এনসিপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন, যার আওয়াজে গোটা নগরী প্রকম্পিত হয়ে ওঠে।

সংক্ষিপ্ত সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারীর মতো অনভিজ্ঞ ও অখ্যাত কোনো ব্যক্তির মন্তব্যের প্রতিবাদে রাজপথে নামতে হবে—এটি অত্যন্ত দুঃখজনক। তারা দাবি করেন, রাজপথে দীর্ঘদিন সংগ্রাম করা প্রবীণ নেতারা যখন ছাত্র রাজনীতি করেছেন, তখন পাটোয়ারীর জন্মই হয়নি। মাত্র ছয় মাসের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এবং শেখ বিরোধী আন্দোলনে রাজপথে কোনো ত্যাগ স্বীকার না করে শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কথা বলার দুঃসাহস সে কীভাবে দেখায়, তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা।

নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা নাসিরুদ্দিন পাটোয়ারীর মতো মানুষদের উসকানি দিচ্ছে, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করলে এ দেশের মাটিতে ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে বক্তারা পাটোয়ারীকে রাজপথ ছেড়ে রাজনীতি, ভদ্রতা ও শিষ্টাচার শেখার আহ্বান জানান। কটূক্তিকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, অনিয়ন্ত্রিত ও আপত্তিকর বক্তব্য দিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়া নেতাদের মতো হাজার হাজার পাটোয়ারী রাজপথের আন্দোলনে ভেসে গেছে।

প্রতিবাদ কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূণ কবির, সদস্য আওলাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আকরাম প্রধান, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মো: ফারুক হোসেন, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, সাবেক ছাত্রদল নেতা নূর হানিফ, মহানগর বিএনপি নেতা দিদার খন্দকার, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, জেলা কৃষক দলের সহ-সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি ও মশিউর রহমান চৌধুরী, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাজীব মন্ডল, শাহীন আহমেদ, কাঞ্চন আহমেদ, মীর মোহাম্মদ রাজীব, দপ্তর সম্পাদক লিমন ভূঁইয়া, নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের সদস্য সচিব সনেট আহমেদ, জেলা প্রজন্ম দল নেতা সুমন মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রাজ, কাশীপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: সুমন মোল্লা এবং স্বেচ্ছাসেবক দল নেতা জনি দেওয়ান ও সাজু আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অঙ্গপ্র his নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই