মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কূটক্তির প্রতিবাদে আজ রাজপথে নামছেন জাকির খান

সিটি নিউজ / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারী কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের নিয়ে কটূক্তি করার অভিযোগে নারায়ণগঞ্জে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার রাজপথে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ও জাতীয় নেতাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রাজনীতিতে সরব উপস্থিতি জানান দিতে এ বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। জাকির খানের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। আজ বিকেলের দিকে শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করার কথা রয়েছে।

এ বিষয়ে জাকির খানের কর্মী-সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়, দেশনায়ক তারেক রহমান ও দেশের প্রবীণ রাজনীতিবিদদের সম্মানহানি করে দেওয়া বক্তব্য সাধারণ জনগণ ও নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। এই কটূক্তির প্রতিবাদে এবং কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জে জাকির খানের নেতৃত্বে শান্তিপূর্ণ প্রতিবাদ রাজপথে প্রতিফলিত হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রাজনীতিতে জাকির খান জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি হিসেবে পরিচিত এবং তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তাঁর ব্যাপক প্রভাব রয়েছে। আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই