রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

পাইকপাড়ায় মাদকবিরোধী সমাবেশে বিএনপি নেতা নাঈমের হুঁশিয়ারি

‘কারো পিঠের চামড়া থাকবে না’

সিটি নিউজ / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
বক্তব্য রাখছেন ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম

৭মাদককে পুরোপুরি নির্মূল করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম। অসামাজিক এ ব্যাধির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন,সমাজকে মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এতে কোনো ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (৩১ জুলাই) পাইকপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এক বিশাল মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নাঈম বলেন, “আমাদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যাই হোক না কেন, কে কোন দল করল তা দেখার বিষয় নয়। আমাদের মূল লক্ষ্য একটাই—সমাজকে সুন্দর ও মাদকমুক্ত করা। যার যার অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বের মাদকবিরোধী অবস্থান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের দলনেতা তারেক রহমান ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। আর এ কাজে বিএনপি সর্বদা সাধারণ মানুষ ও সমাজের মুরুব্বিদের পাশে থাকবে।”

মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আজকের এই সমাবেশের পর যদি কেউ মনে করেন যে তারা আগের মতোই মাদক ব্যবসা চালিয়ে যাবেন, তবে তাদের জন্য স্পষ্ট বার্তা—কারো পিঠের চামড়া থাকবে না! এটাকে হুঁশিয়ারি বা হুংকার যেভাবেই নেন না কেন, কঠোর হস্তে এই অপতৎপরতা দমন করা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও মুরুব্বিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদকের বিস্তার রোধে এলাকার প্রভাবশালী ও সম্মানিত মুরুব্বিদের শক্ত সিদ্ধান্ত নিতে হবে। সমাজকে রক্ষা করতে শক্ত হাতে তা দমন করতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা (বিভা হাসান)।
পাইকপাড়া মাদক নির্মূল কমিটির আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন দেওয়ান এর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পাইকপাড়া বড় মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন মৃধা, সাবেক চেয়ারম্যান আবদুল মতিন মন্টু, বিশিষ্ট সমাজ সেবক আবু সাঈদ ভূঁইয়া, সমাজ সেবক তমিজ উদ্দিন সরদার, আপন ক্লাবের সভাপতি মাসুদ রানা, বিশিষ্ট সমাজ সেবক ফরিদ আহমেদ মিঠু, আসলাম সরদার, নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির সাধারণ ফারুক আহমেদ, রাজিব ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই