সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জাকির খানের দ্রুত সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করলেন জেলা কৃষকদল নেতা রনি ও মশিউর

সিটি নিউজ / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সহ-সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি এবং মশিউর রহমান চৌধুরী।

আজ সোমবার (২৭ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো যৌথ এক বিবৃতিতে জেলা কৃষকদলের এই দুই নেতা এ দোয়া কামনা করেন।

বিবৃতিতে তাঁরা জাকির খানের শারীরিক অবস্থার অগ্রগতি কামনা করে বলেন, নারায়ণগঞ্জের রাজপথের অত্যন্ত প্রিয় ও পরিচিত মুখ জাকির খান বর্তমানে চরম শারীরিক অসুস্থতায় ভুগছেন। চিকিৎসা শেষে তিনি যেন অতি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সে জন্য আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। একই সাথে জেলাবাসীসহ সকলের কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য খাস দোয়া কামনার অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতা বিশেষ করে পায়ের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ১৪ জুলাই থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন জাকির খান। বর্তমানে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুপরিচিত ভেজথানি হসপিটালে (Vejthani Hospital) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই