বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

না.গঞ্জে ডিপিডিসি কার্যালয়ের সামনে সমাবেশ: প্রিপেইড মিটার বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি

সিটি নিউজ / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রি-পেইড মিটার বাতিল দাবিতে ও নারায়ণগঞ্জে বিদ্যুতের প্রিপেইড মিটার জোরপূর্বক স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ডিপিডিসির কিল্লারপুল কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, চাষাঢ়া পঞ্চায়েতের সহসভাপতি নুরুল হুদা, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, সাংগঠনিক সম্পাদক হারুন অল রশিদ নিক্সনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নারয়ণগঞ্জ শহরের বিভিন্ন ওর্য়াড ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক অংশ নেন।

বক্তারা বলেন, কোনো ধরনের আগাম নোটিশ, জনমত যাচাই বা গণশুনানি ছাড়াই সাধারণ গ্রাহকদের উপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে। ডিজিটাল ব্যবস্থা ও আধুনিকায়নের আড়ালে এই পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের ভোগান্তি, কারিগরি জটিলতা এবং অতিরিক্ত আর্থিক চাপের মুখে ফেলা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, নারায়ণগঞ্জের সচেতন বিদ্যুৎ গ্রাহকরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও এ ব্যবস্থা বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচিঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর প্রধান প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই