বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

রথযাত্রা উপলক্ষে জাকির খানের পক্ষ থেকে অ্যাডভোকেট রাজীব মন্ডলের শুভেচ্ছা

সিটি নিউজ / ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও পবিত্র ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং রাজপথের জনপ্রিয় নেতা *জাকির খানের’ পক্ষ থেকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও এডিশনাল পিপি অ্যাডভোকেট রাজীব মন্ডল।

এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট রাজীব মন্ডল বলেন, “বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে প্রতিটি ধর্মের মানুষ অত্যন্ত আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র একটি উৎসব, যা শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা বহন করে।”

তিনি আরও উল্লেখ করেন, প্রিয় নেতা জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি রইল উৎসবের আন্তরিক শুভেচ্ছা। এই উৎসবের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও অনাবিল সমৃদ্ধি। সব ধরনের ভেদাভেদ ভুলে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তার শেষ অংশে অ্যাডভোকেট রাজীব মন্ডল নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রথযাত্রা উৎসব সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই