পবিত্র রথযাত্রা উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অজিত দাস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের মূল বাণী হলো অন্যায়, অসত্য ও অমঙ্গলের বিরুদ্ধে সত্য, ন্যায় ও কল্যাণের জয়। রথের চাকা যেমন প্রগতির প্রতীক, তেমনি এই উৎসব আমাদের সমাজ থেকে সকল ভেদাভেদ ভুলে সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার প্রেরণা যোগায়।”
অজিত দাস তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এখানে সকল ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। রথযাত্রার এই পুণ্য তিথিতে তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় সমাজ থেকে সকল প্রকার হিংসা-বিদ্বেষ দূর হবে এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে। সকলের জীবন আনন্দ ও শান্তিতে ভরে উঠুক—এই প্রার্থনা করেন তিনি।