বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জ ঐক্য পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন

সিটি নিউজ / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় সংগঠনের পক্ষ থেকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস এবং নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি লিটন চন্দ্র পাল।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, “শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক পরম পবিত্র ও উৎসবমুখর দিন। রথের চাকার ঘূর্ণনের মধ্য দিয়ে মানবজীবনের গতিশীলতা ও অশুভ শক্তির বিনাশ ঘটে। এই উৎসবের মূল বাণীই হলো মানবকল্যাণ, অহিংসা, সাম্য ও পরম সহিষ্ণুতা।”

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে তারা আরও বলেন, “নারায়ণগঞ্জ সব সময় অসাম্প্রদায়িক চেতনা ও সৌহার্দ্যের এক অনন্য চারণভূমি। যুগ যুগ ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ধর্মীয় উৎসবগুলো উদযাপন করে আসছেন। আমরা বিশ্বাস করি, জগন্নাথদেবের এই পবিত্র রথযাত্রার পুণ্যলগ্নে আমাদের মধ্যকার পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।”

নেতৃবৃন্দ বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একই সাথে তারা রথযাত্রা উৎসবের সার্বিক সাফল্য কামনা করে নারায়ণগঞ্জ মহানগর ও জেলার প্রতিটি মণ্ডপ ও রথ টানার স্থানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

পরিশেষে, প্রদীপ কুমার দাস ও লিটন চন্দ্র পাল জগন্নাথদেবের কৃপায় সকলের পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীকে আবারও ‘জয় জগন্নাথ’ বলে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই