শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়নে এনডিএ’র পাশে থাকবে প্রেসক্লাব

সিটি নিউজ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সামগ্রিক ও পরিকল্পিত নগর উন্নয়নে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এনডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের এক ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এই ঐকমত্য পোষণ করা হয়।

নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ। সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের চিরচেনা যানজট, জলাবদ্ধতা, পরিকল্পিত আবাসন, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর দূষণ রোধ এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক ইস্যু নিয়ে ব্যাপক ও উন্মুক্ত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ একটি প্রাচ্যের ডান্ডি খ্যাত অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হলেও দীর্ঘদিন ধরে একটি সুপরিকল্পিত উন্নয়ন কর্তৃপক্ষের অভাবে নাগরিকেরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ছিলেন। এনডিএ গঠন হওয়ার পর থেকে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে

নারায়ণগঞ্জের টেকসই ও দূরদর্শী উন্নয়নে যেকোনো ইতিবাচক পদক্ষেপের সাথে নারায়ণগঞ্জ প্রেসক্লাব অগ্রণী ভূমিকা রাখবে এবং ছায়া হয়ে পাশে থাকবে বলে সভায় আশ্বস্ত করা হয়।

এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ ও মতামত গুরুত্বের সাথে শোনেন এবং নারায়ণগঞ্জকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা কামনা করেন।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, মোস্তফা করিম, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন এবং কার্যকরী পরিষদ সদস্য আব্দুস সালাম, মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায়।

এছাড়াও প্রেসক্লাব সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, শওকত হাসান সৈকত, মোস্তাক আহমেদ শাওন, সাইফুল ইসলাম সায়েম, এমরান আলী সজীব, সাবিত আল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই