বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সচেতন না হলে নগরীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়: নাসিক প্রশাসক সাখাওয়াত

সিটি নিউজ / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন প্রতিপালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (০১ জুলাই) বিকালে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

কর্মসূচি উদ্বোধনকালে অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, আমাদের সিটি কর্পোরেশনের একার পক্ষে নগরীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে না যদি না আপনারা সচেতন হোন। যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন আমরা একটি বাস যোগ্য নগরী গড়তে চাই। এই নগরীকে সবুজায়নের পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আপনারা সহযোগিতা ছাড়া আমাদের এই পরিশ্রম সফল হবেনা। নগরীকে পরিচ্ছন্ন রাখতে পারলে মানুষের রোগব্যাধিও কম হবে। নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন।

পরে শহীদ মিনারের সামনে সড়কের পাশে নিজ হাতে ঝাড়ু দিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু করেন তিনি।

এসময় নাসিকের সাবেক কাউন্সিলর শওকত হাশেম, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহমেদ, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই