রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

এখনও সারা বছরব্যাপী সনাতনীদের ওপর নির্যাতন নিপীড়ন চলছে: প্রদীপ কুমার দাস

সিটি নিউজ / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস বলেছেন, আমরা সরকারের বিরুদ্ধে দাঁড়াই নাই, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দাঁড়াই নাই, আমরা আমাদের অধিকারের জন্য আমাদের রাজপথে দাঁড়িয়েছি এবং বারবার আমাদের দাঁড়াতে হয়। আমরা ১৭ বছর হাজার হাজার প্রোগ্রাম করেছি, আমরা কিছুই পাই নাই। আজকে এই সরকারের আমলে আমরা বুক বেঁধে আশার সঞ্চার নিয়ে আমরা সকলে ভোট দিয়েছিলাম, আমরা বিএনপিকে ক্ষমতায় এনেছি। বিএনপির রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এমপিবৃন্দ তারাও স্বীকার করে যে, আমাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই কিন্তু আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই। সারাবছরব্যাপী আমাদের উপর নির্যাতন-নিপীড়ন চলছে।

শনিবার (২০ জুন) সকালে নগরীর চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের মানববন্ধনে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
এর আগে ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে নগরীর বিবিরোডস্থ পালকি কমিউনিটি সেন্টারের সামনে মানববন্ধন ও সমাবেশ করে নারায়ণগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পরে সেখান থেকে এক প্রতিবাদ মিছিলও বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া পূজা পরিষদের সমাবেশে অংশগ্রহণ করে।

প্রদীপ কুমার দাস বলেন, কোনো না কোনো পত্রিকায় আপনারা দেখতে পারবেন যে আমাদের বিভিন্ন সমস্যা, মন্দির-মন্দিরে হামলা, আমাদের মা-বোনদের ওপর হামলা, নির্যাতন-নিপীড়ন চলছে। এগুলো কিন্তু আমরা কামনা করি নাই। আমরা আশা করেছিলাম যে, বিএনপির নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের যে ৮ দফা দাবি, এটা বাস্তবায়নের জন্য কাজ করবেন। উনি আমাদের আশার প্রদীপ, উনি কাজ করবে, এটা আমরা আশা করি।

তিনি আরও বলেন, গাইবান্ধায় পলাশবাড়ীতে আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিমাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধর্মটা আমার, ধর্মটা আপনার, ধর্মটা সকলের। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের যার যার ধর্ম পালন করবে। আমি আমার ধর্ম পালন করব। সেই পালন করতে গিয়ে যাতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি না হয়। আমরা সকলে বাঙালি, আমরা সকলে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। আমরা আমার ধর্মটা আমি সঠিকভাবে পালন করতে চাই।

তিনি বলেন, ভগবান শ্রী রামচন্দ্রের যে প্রতিমা ব্যানারটির ওপর জুতা নিক্ষেপ করা হয়েছে সেটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা এর জন্য তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে দাবি জানাই, এটার ভিডিও ক্লিপ সারা বাংলাদেশের সবার কাছে আছে, সেই ভিডিও ক্লিপ দেখে যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তি আমরা এই সভা থেকে দাবি জানাচ্ছি। যদি তাদের গ্রেফতার করা হয়, এবং আইনের আওতায় আনা হয় তাহলে আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে অন্যান্য যারা আছেন তারাও সতর্ক হবেন এবং নির্যাতন-নিপীড়নের মাত্রা অনেকখানি কমে যাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এই সরকারের প্রতি দাবি জানাচ্ছি, আমাদের যে দাবিগুলি আছে, সেই দাবিগুলি আপনারা পূরণ করবেন। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই