বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করল না.গঞ্জ অটোরিকশা শ্রমিক ইউনিয়ন

সিটি নিউজ / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা, অটোটেম্পো, মিশুক ও বেবী ট্যাক্সি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-নারায়ণগঞ্জ-০৩৭)-এর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে শহরের চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ আল-জয়নাল ফেব্রিক্স মার্কেটে ইউনিয়নটির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নটির প্রধান উপদেষ্টা ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা, অটোটেম্পো, মিশুক ও বেবী ট্যাক্সি শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আরিফ হাসানের সভাপতিত্বে ও সহ সভাপতি সহ-সভাপতি মোস্তাকিম মাকিদ শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, শ্রমিক ইউনিয়নটির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, সহ-সভাপতি আলম শেখ এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

এর আগে বক্তারা বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে এবং তার অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই