বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যতে ‘সিটি নিউজ’ পরিবারের শোক-সমবেদনা

সিটি নিউজ / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ ডটকম’-এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অনলাইন নিউজ পোর্টাল “সিটি নিউজ ২৪ ডটনেট” এর প্রকাশক মিলন বিশ্বাস হৃদয় ও সম্পাদক অ্যাডভোকেট তরুণ বেগী।

বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় “সিটি নিউজ ২৪ ডটনেট” এর পরিবারের পক্ষ থেকে তারা শোক প্রকাশ করেন। তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তারা বলেন, ‘মৃত্যু মানব জীবনের এক পরম ও চিরন্তন সত্য। জাগতিক সবকিছুর শেষ পরিণতি মৃত্যু। এটি এমন এক অমোঘ বিধান, যা থেকে কারো পালানোর কোনো উপায় নেই। আর আমাদের এই চিরন্তন সত্যকে মেনেই চলতে হবে। মাতৃবিয়োগের এই অপূরনীয় ক্ষতি ও গভীর বেদনা সহ্য করার শক্তি আল্লাহ্ তা’আলা পরিবারটিকে দিন। মহান সৃষ্টিকর্তা যেন তার আত্মার শান্তি দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন।

প্রসঙ্গত, গত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক তানভীর হোসেনের মমতাময়ী মা’ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই