বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মা অসুস্থ, সকলের কাছে দোয়া চাইলেন সাংবাদিক তানভীর

সিটি নিউজ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের মা গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

তানভীর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মাত্র ৩০ ঘণ্টা আগেও মা হাসপাতালের কেবিনে তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলেন। মনে হচ্ছিল তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন।

কিন্তু গত সোমবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে লাইফ সাপোর্টে রাখা হয়। এখনো পরিস্থিতির উন্নতি হয়নি।

তিনি লিখেছেন, “মায়ের দোয়া ছাড়া আমি অচল। আমার জন্য হলেও মাকে সুস্থ হতেই হবে। নইলে আমার জন্য আর কেউ দোয়া করার মত থাকবে না।

আল্লাহ তুমি আমারে বঞ্চিত কইরো না। আমার মাকে দ্রুত সুস্থ করে দেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন।”

নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ ও সুধী মহল তানভীর হোসেনের মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই