রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বসবাসযোগ্য নগরায়ন গড়ে তুলতে সকলের সহযোগীতা চাইলেন নাসিক প্রশাসক সাখাওয়াত

মিলন বিশ্বাস হৃদয় / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি বসবাসযোগ্য সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে চাই’ উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক  অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি বসবাসযোগ্য সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে এবং সেই সিটি কর্পোরেশনটা হবে সবুজায়নের মাধ্যমে এবং যাতে এই শহরের ধুলাবালি, ময়লা, রাস্তাঘাট পরিষ্কার, সকল ধরনের সুবিধাগুলো যাতে জনগণের দ্বারপ্রান্তে পৌছে দিতে পারি, সেটার জন্য আমরা সচেষ্ট আছি।

শনিবার (১৩ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। শহরের নগরপার্কে এ উদ্বোধীন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাখাওয়াত বলেন, “আমরা এখানে একটি সুন্দর নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এবং সেই নারায়ণগঞ্জটা হবে মাননীয় প্রধানমন্ত্রীর যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী। সেই চাহিদার ক্ষেত্রে আমি মনে করি কাউন্সিলররা এবং আমাদের কর্মচারী কর্মকর্তাবৃন্দ আমাদের নারায়ণগঞ্জের যারা নাগরিকবৃন্দ আছেন বিশেষ করে আমাদের দলীয় যে নেতাকর্মীরা আছেন প্রত্যেকের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা সবাই এই কাজে সাহায্য সহযোগিতা করবেন।”

এর আগে মহানগর বিএনপির শীর্ষ পদে এ প্রশাসক বলেন, ”মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের যে কর্মসূচিটা সেটা যাতে একটা ইফেক্টিভ হয়, একটা টেকসই কর্মসূচি হয় এবং সেই গাছগুলির সুফল যাতে এই নারায়ণগঞ্জের মানুষ পেতে পারে সেটার জন্য আমরা গাছ রোপণ করে সেটাকে দীর্ঘদিন পর্যন্ত পানি দেওয়া এবং সেটাকে অক্ষত রাখার জন্য বেড়া দিয়ে তারপরে গাছগুলোকে আমরা রোপণ করব।”

তিনি বলেন, “আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের সহযোগিতা কামনা করি। জনগণের সহযোগিতা ব্যতীত কোনো কাজই কিন্তু সাকসেস হয় না। আমরা যদি সবাই এই বৃক্ষরোপণকে আমরা উৎসাহিত করি…এই যে এখানে আমরা এসেছি এখানে দেখেন চারিদিকে যে সবুজায়ন এরকম যদি আমাদের বাড়ির আশেপাশেও সবুজায়ন করতে পারি তাহলে অন্তত আমরা তো কিছু ফল খেতে পারব, আমরা এই যে অক্সিজেন, নির্মল অক্সিজেন পাব। কারণ, গাছ কার্বনডাই অক্সাইড শোষণ করে নেয়, অক্সিজেন ছাড়ে। সেই অক্সিজেন মানবদেহের জন্য অত্যন্ত উপকারী।
অ্যাডভোকেট সাখাওয়াত আরও বলেন, “আমরা এই যে ৫০ হাজার গাছ, এটা কিন্তু আমরা পার্টনারশিপের মাধ্যমে লাগাব। কিছু কিছু এলাকা আমরা একজনকে দায়িত্ব দিব, সে দেখে রাখবে, তাকে একটা পারিশ্রমিক দেওয়া হবে। এই ধরনের ব্যবস্থা করা হবে যাতে গাছগুলি সে দেখে-শুনে, পরিচর্যা করে বড় করে তুলতে পারে এবং এটার সুফল যাতে নারায়ণগঞ্জবাসী পায়। এই যে আজকে লাগাইলাম কালকেই শেষ, সেটা যাতে না হয়। দীর্ঘদিন যাতে এই গাছের সুফল নারায়ণগঞ্জের মানুষ পেতে পারে সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাত্র চার মাসের কম সময় ধরে বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্বে থেকে উনি যে সকল জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছেন এই বৃক্ষরোপণ তার মধ্যে একটি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে সারা বাংলাদেশব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন করলেন, সেটা সফল হোক এবং সফল করার জন্য সকলের সাহায্য সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই