সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

দেলোয়ার শাহকে ফুলের মালা পড়িয়ে দিলেন জাকির খান

সিটি নিউজ / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

শতাধীক দলীয় নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্। রোববার (০৭ জুন) বিকালে নগরীর দেওভোগস্থ জাকির খানের নিজ বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন তিনি। এসময় জাকির খানকে ফুলেল শুভেচ্ছাও জানান দেলোয়ার শাহ্। পরে জাকির খান তাকে ফুলের মালা পড়িয়ে দেন।

শুভেচ্ছা শেষে দীর্ঘক্ষণ বসে কুশল বিনিময় করেন তারা। এসময় দেলোয়ার শাহ্’র সার্বিক খোঁজ খবর নেন জাকির খান। পরে দেলোয়ার শাহ্ সহ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জাকির খান। তিনি বলেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এখন শেষ হয়ে যায়নি। দেশীয় ও আর্ন্তজাতিক একাধীক চক্র এখনও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা নানা অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। আর এ জন্য দলের প্রত্যেকটি নেতাকর্মীদের বিশেষ করে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের সর্বদা সজাগ ও প্রস্তুত থাকতে হবে, যাতে কোন নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা সবাই একসাথে রাজপথে ঝাঁপিয়ে পড়তে পারি।

এদিকে জাকির খানের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে জেলা যুবদল নেতা দেলোয়ার শাহ্ বলেন, দীর্ঘ বহু বছর পর ভাইয়ের (জাকির খান) সাথে দেখা হলো। দেশের বাইরে থাকার কারণে ভাই কারামুক্তি হওয়ার পরও তার সাথে দেখা করতে পারি নাই। আসলে দেশের বাইরে থাকলেও মনটা এখানেই পড়ে ছিলো। ভাবছিলাম, কখন দেশে আসবো আর ভাইয়ের সাথে দেখা করবো। আল্লাহ্ তাহালা আজ সেই মনোবাসনা পূর্ণ করেছে। ভাইয়ের বাসায় এসে আজ তার যে পরিমান ভালোবাসা পেলাম, তা কোনদিনই ভুলবো না। একজন কর্মীবান্ধব নেতার পক্ষেই কর্মীদের এতটা ভালোবাসা সম্ভব। আল্লাহ্ তাকে দীর্ঘজীবী ও সর্বদা সুস্থ রাখুক।

তিনি বলেন, আজ তিনি আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা অতীতেও তার দিকনির্দেশনায় মাঠে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ্।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবিদ ইসলাম, মহানগর মৎসজীবি দলের ১ম সদস্য মো: ইমরান হোসেন, সদস্য মো: রুবেল, বন্দর থানা যুবদলের ১ম সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য ইমরান হোসেন, সদস্য গোলাপ আহাম্মেদ, যুবদল নেতা মো: জাহাঙ্গীর, বন্দর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসিফ মকবুল, সদস্য রিয়াদ চৌধুরী, বন্দর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, বন্দর উপজেলা মৎসজীবিদলের সাবেক সভাপতি মো: মারুফ ইসলাম, সহ-সভাপতি আব্দুল আউয়াল, সহ-সংগঠনিক সম্পাদক মো: আরাফার প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই