বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সৈয়দপুর থেকে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

সিটি নিউজ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ শাহিন (৪৩), মোঃ বিল্লাল হোসেন (৩৮), মোঃ আমির হোসেন (৪১) এবং মোঃ সম্রাট (৪০)।

মঙ্গলবার (২ জুন) রাত ২টার দিকে সদর উপজেলার সৈয়দপুর গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) শহীদুল ইসলাম, এসআই (নিঃ) মো. রমজান এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার ব্যবহার করে মিছিলের আয়োজন করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে অভিযুক্ত।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই