বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ঈদের দিনে কুরবানির মাংস বিতরণ করে দুস্থদের মুখে হাসি ফোটালো তাকওয়া সামাজিক সংগঠন

সিটি নিউজ / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে তাকওয়া সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে নগরী পূর্ব মসিনাবন্দ (সুকুমপট্টি) এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ ট্রেডিং নারায়ণগঞ্জে স্বত্বাধিকারী মুহাম্মদ আব্দুশ শাকুর।

তাকওয়া সামাজিক সংগঠনের সভাপতি মোঃ আবুল বাশার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ খান, দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ ইকবাল হুসাইন, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুমন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু রায়হান, সহ সমাজকল্যান সম্পাদক মোঃ রিপন মোল্লা, সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ রকিব, মোঃ সাইদুল ইসলাম, মোঃ সেন্টু, মোঃ ইব্রাহিম প্রমূখ।

তাকওয়া সামাজিক সংগঠনের সভাপতি মোঃ আবুল বাশার খান বলেন, আপনারা সবাই জানেন যে, তাকওয়া সামাজিক সংগঠন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দুই হাজার পচিশ সালের ডিসেম্বর মাসে আমরা এ সংগঠনটি প্রতিষ্ঠা করি। আমাদের মূল উদ্দেশ্য সমাজের সুবিধা বঞ্চিত এবং অসহায় মানুষ যারা আছে, তাদের পাশে আমাদের সাধ্য অনুযায়ী দাঁড়ানো। এ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই আমরা যাত্রা শুরু করি। যাত্রা শুরুর পর থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি, সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকার জন্য।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা মানুষের চিকিৎসার জন্য সহায়তা করেছি। বিগত রমজান মাসে ঈদ সামগ্রী বিতরণ করেছি। এরপর আমাদের মনে হলো, সামনে যে ঈদুল আজহা দ্রব্যমূল্যের যে বাজার সে কারণে আমাদের সমাজের অনেকেরই গোস্ত কিনে খাওয়ার তৌফিক আসলে নেই। আমাদেরতো তেমন সামর্থ্য নেই যে, সবাইকে গোস্ত দিবো। আমাদের সংগঠন মাত্র অল্প কিছুদিনের। তবুও সমাজের যারা বিত্তবান আছেন তাদের সহযোগিতা নিয়ে কুরবানি যে আনন্দ সেটা ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন, আমরা যেন আরও বড় পরিসরে এসব সামাজিক কাজগুলো করে যেতে পারি।

সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানরা যদি এভাবে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে কেউই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। ভবিষ্যতে এই ধরণের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ খান বলেন, আমরা চাই মানুষের দুর্যোগে, মানুষের বিপদে পাশে দাঁড়াতে। সেই হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছিলাম। আসলে আমাদের সমাজে অনেকেই কুরবানি দিতে পারিনা। আবার এমন অনেক ফ্যামেলি আছে কারো কাছে চাইতেও পারিনা। তাই তাকওয়া সামাজিক সংগঠন উদ্যোগ নিয়েছে সেই সমস্ত পরিবারগুলোর হাতে হাতে গোস্ত পৌছে দেয়ার। যাতে পবিত্র এই ঈদুল আজহার আনন্দ আমরা মিলেমিশে পালন করতে পারি।

এদিকে কুরবানির মাংস পেয়ে খুশি দুস্থ ও অসহায় মানুষেররা। অনুভূতি ব্যক্ত করে তারা বলেন, কুরবানি দেওয়ার সমর্থ আমাদের নেই। আবার কারো কাছে দয়া চাইতেও পারিনা। তাই বেশিরভাগ ঈদেই আমাদের কুরবানির মাংস কিনে খেতে হয়। তবে মাংসের দাম অনেক বেশি হওয়ায় অনেক সময় সেটাও পারিনা। ফলে এমন অনেক ঈদ আমাদের মাংস ছাড়াই কাটে। কিন্তু আজ তাকওয়া সংগঠনের উদ্যোগে মাংস পেয়ে খুবই ভালো লাগছে। কারণ, আর যাইহোক আজ ঈদ বলে মনে হচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন এ মহৎ কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই