ত্যাগ, মানবতা, আনন্দ ভাগাভাগি আর ভালোবাসার এক অনন্য শিক্ষা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানরা মহান ত্যাগের পরীক্ষা দিয়ে থাকেন এই ঈদে।
কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়; এটি নিজের ভেতরের অহংকার, লোভ, স্বার্থপরতা আর সংকীর্ণতাকে ত্যাগ করার উৎসব। সম্পর্কের উষ্ণতা, প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দই প্রকৃত ঈদের সৌন্দর্য।
ঈদুল আযহার পবিত্র এই দিনে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিটি নিউজ ডট নেট-এর পক্ষ থেকে অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীর প্রতি রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।