বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

চাষাঢ়ায় লাল কাপরে মুখ ঢেকে আজমেরী ওসমানের পক্ষে যুবলীগের মিছিল

সিটি নিউজ / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় লাল কাপড়ে মুখ ঢেকে লাঠিসোটা নিয়ে মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত বীরমুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের পুত্র পলাতক আজমেরী ওসমানের পক্ষে এ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ মে) আওয়ামী যুবলীগের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

এসময় মুখে লাল কাপর বেঁধে লাঠিসোঁটা নিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।

মিছিলে ‘জয় বাংলা’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। শহরের খাজা সুপার মার্কেটের সামনে থেকে ঝটিকা মিছিল নিয়ে লিংক রোডে গিয়ে মিছিলটি শেষ হয়।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, আমাদের কাছে মিছিলের কোন তথ্য নেই। চাষাঢ়ার একটি সাইড আমাদের এলাকার মধ্যে পড়েছে। তবে এমন কোন ঘটনা আমাদের জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই